আজই অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে হুদহুদ

77315_hudhudডেস্ক রির্পোট:প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে হুদহুদ। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে তা আছড়ে পড়তে চলেছে ভারতের ওড়িষ্যা ও অন্ধ্র উপকূলে। শনিবার সকালে এই সুপার সাইক্লোনের অবস্থান ছিল বিশাখাপত্তনম থেকে ৩৩০কিকিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে। একই রকমভাবে ওড়িষ্যার গোপালপুর থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিম দিকেও অবস্থানে দেখা গেছে হুদহুদের। হুদহুদের প্রভাবে শনিবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘাচছন্ন্। মাঝেমধ্যে দু-একবার ছিটেফোঁটা বৃষ্টির দেখাও মিলেছে।
দিল্লির আবহাওয়া কর্মকর্তাদের অভিমত, গতিপথ পরিবর্তন করতে পারে হুদহুদ। তবে ঠিক কোনদিকে ঘুরে যাবে এই সুপার সাইক্লোন তা আগ বাড়িয়ে এখনই বলতে নারাজ তারা। তবে বিশাখাপত্তনমের সংলগ্ন মছলিপত্তনমেও তা আছড়ে পড়তে পারে রোববার। প্রবল ঘূর্ণিঝড় ও তার সঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দুই এলাকায়। হুদহদের প্রকোপ থেকে জনজীবন রক্ষা করার জন্য এই দুই রাজ্যের প্রায় ৪.৫০ লাখ মানুষকে তাদের বাসস্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ রাখা হয়েছে উঁচু জায়গায়।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান