রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির আহ্বান

news-image

নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয় দিবস টি ২০ ক্রিকেটের ফাইনালে মুন্সীগঞ্জ সদর উপজেলা এক উইকেটে গজারিয়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সোমবার মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। গজারিয়া প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৫১ রান করে। জবাবে সদর উপজেলা নয় উইকেট হারিয়ে ১৫৩ রান করে জয়ী হয়। ফাইনাল চলাকালীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা।

হেলিকপ্টার থেকে নামার সঙ্গে সঙ্গে দর্শকরা ঘিরে ধরেন মাশরাফিকে। খেলা শেষে বিকেলে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. নুরুন্নবী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি। উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুন্সীগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়লা ফারজানা।

মাশরাফি তার বক্তব্যে তরুণ প্রজন্মকেমাদক ও নেশার জগত থেকে বের হয়ে খেলাধুলায় বেশি মনোযোগ দেয়ার আহ্বান জানান। পুরস্কার বিতরণী শেষে ঢাকায় ফিরে যান নড়াইল এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ