রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের জুটি বাঁধছেন মেসি-নেইমার!

news-image

স্পোর্টস ডেস্ক : ক্লাব ছেড়েছেন এক বছর হতে চললো। কিন্তু সুযোগ পেলেই পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে ঢুঁ মারেন বার্সেলোনাতে। অবসর সময় কাটিয়ে যান এখানে। পুরনো ক্লাবের টান কোনভাবেই ভুলতে পারেন না নেইমার। তাই হয়তো এবার পুরনো বন্ধু মেসির সঙ্গে জুটি বাঁধতে চাইছেন ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলার।নেইমার এবং তার সাবেক বার্সেলোনা সতীর্থর মধ্যে বড় কিছু দৃশ্যমান হতে চলেছে। অন্তত নেইমারের রহস্যজনক এক বার্তা তারই আভাস দিচ্ছে। কি সেই বার্তা? রোববার নিজের টুইটারে মেসির সঙ্গে একটা ছবিসহ মেসেজ দেন নেইমার। তাতে ব্রাজিলিয়ান ‘ওয়ান্ডার বয়’ লিখেছেন, যখন আমি এবং আমার বন্ধু লিও মেসি একসাথে হই, তখন বড় কিছুই ঘটে। আমি খুব শীঘ্রই আপনাদের আরো কিছু বলব, সঙ্গে থাকুন।

নেইমারের এই বার্তার পরই তা স্ফুলিঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। পিএসজি তারকার মেসেজের দুটি অর্থ খোঁজার চেষ্টা করছেন বিশ্লেষকরা। এক. নেইমার কি আবার বার্সায় ফিরছেন? দুই. নাকি মেসি পিএসজিতে যাচ্ছেন?বিশ্লেষকদের বেশিভাগের পাল্লা দ্বিতীয়টির দিকে ঝুঁকে। আর্থিক সামর্থ্যের বিচারে নেইমারের মেসেজের যথার্থতা প্রমাণ করতে গেলে বলতে হয়, ফ্যাশনের শহর প্যারিসের দিকে যাচ্ছেন মেসি। তবে বিশ্লেষকরা যাই বলুন না কেন, মেসির প্যারিস যাত্রা এখন পর্যন্ত নেইমারের মেসেজ বার্তার চেয়ে বিশ ধোঁয়াশায় ঢাকা।ফুটবল বিশ্লেষকরা বলছেন, এমন টুইট করে ফুটবল অনুরাগীদের ধন্দে ফেলেছেন নেইমার। খেলার বাইরে কোনো বাণিজ্যিক কারণেও মিলিত হতে পারেন সময়ে দুই মহাতারকা।

পিএসজি এরই মধ্যে বেশ কয়েকজন সুপারস্টারকে দলে ভিড়িয়েছে। নেইমার কেলিয়ান এমবাপে এবং এডিনসন কাভানি তাদের আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন। তারপরও মেসিকে ব্যবহার করতে পারে ফ্রেঞ্চ জায়ান্টরা, বিশেষ করে ইউরোপ সেরার লড়াইতে।চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। লা লিগায় সবশেষ লেগানিসের বিপক্ষে বার্সার ৩-১ গোলে জেতা ম্যাচে করেছেন হ্যাটট্রিক। আর সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে করেছেন ৩৯ গোল।মেসি যেমন বার্সায়, নেইমার তেমনি রাজ করছেন পিএসজিতে। চলতি মৌসুমে ২০ ম্যাচ খেলে ব্রাজিলিয়ান সুপারস্টার গোল করেছেন ১৯টি। সেই সঙ্গে অ্যাসিস্ট আছে ১৩টি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়ালের বিপক্ষে হেরে বিদায় নেয় পিএসজি। প্রথম লেগে রিয়ালের মাঠে খেলতে পারলেও ইনজুরির কারণে দ্বিতীয় লেগে মাঠে নামা হয়নি নেইমারের। তারপর আর মাঠেই নামতে পারেননি। ইনজুরি থেকে রিহ্যাবের জন্য বর্তমানে ব্রাজিলে আছেন পিএসজি তারকা। তার একমাত্র টার্গেট এখন রাশিয়া বিশ্বকাপ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ