,

দীপিকার সঙ্গে ধোনি-রোহিতদের নাচ ভাইরাল

news-image

স্পোর্টস ডেস্ক : পেশাদারির কারণে একজন ক্রিকেটারকে কত কিছুই না করতে হয়, পা মেলাতে হয় নামিদামি তারকার সঙ্গেও। এবার বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাচতে দেখা গেল মহেন্দ্র সিং ধোনি-রোহিত শর্মাদের।

একটি বিজ্ঞাপনের কাজ সেরেছেন দীপিকা-ধোনি-রোহিত। দৃশ্যের প্রয়োজনে শুটিংয়ে নাচতে হয় এ ত্রয়ীকে। সোশ্যাল মিডিয়ায় তাদের নাচ ভাইরাল হয়ে গেছে। ক্রিকেট-রসিকদের মধ্যে তা ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওতে ধোনি-রোহিতের পাশাপাশি রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্র্যাভো, হার্দিক পান্ডিয়াকেও নাচতে দেখা গেছে। দুই ভুবনের বাসিন্দাদের নাচ বেশ জনপ্রিয় হয়েছে।

সবাই নজর কেড়েছেন। সোনালি পোশাকে দারুণ দেখিয়েছেন দীপিকা। কম যাননি ধোনিরা। দেখিয়ে দিয়েছেন, নাচে তাদের দক্ষতা কোনো অংশে কম নয়।

দীপিকার সঙ্গে ধোনির প্রেমের সম্পর্ক ছিল-একসময় এ নিয়ে গুঞ্জন চাউর হয়েছিল। তবে এর সত্যতা কতটুকু, সেই সম্পর্কে কিছু জানা যায়নি। বেশ সুখেই দাম্পত্য জীবন পার করছেন ভারতীয় সাবেক অধিনায়ক। কিছু দিনের মধ্যে দীর্ঘদিনের প্রেমিক বলিউড হার্টথ্রব রণবীর সিংকে বিয়ে করছেন দীপিকা বলে শোনা যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে