,

নারাইনের ঝড়ো ব্যাটিংয়ে বেঙ্গালুরুকে হারাল কলকাতা

news-image

স্পোর্টস ডেস্ক : দিনের প্রথম ম্যাচে ঝড় তুলেছিলেন লোকেশ রাহুল। মাত্র ১৪ বলে ফিফটি করে আইপিএলে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটা কেড়ে নেন সুনীল নারাইনের কাছ থেকে। গত দুই বছর ধরে হঠাৎ ব্যাটসম্যানে রূপ নেওয়া নারাইনের তা সহ্য হবে কেন? সে রাগটা ঝাড়লেন রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বোলারদের ওপর। নারাইনের ঝোড়ো ফিফটিতে বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে টানা তিন ম্যাচে পরে ব্যাট করা দলই জিতল আইপিএলে।

১৭৭ তাড়া করতে নেমেছিলেন সুনীল নারাইন ও ক্রিস লিন। যুজবেন্দ্র চাহালের প্রথম বলে চার ও দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন নারাইন। তবে গত আইপিএলে পাওয়ার প্লেতে সবচেয়ে ভয়ংকর দুজনের জুটিটা অবশ্য খুব বেশিক্ষণ টেকেনি। দ্বিতীয় ওভারেই মাত্র ৫ রান করে ফিরেছেন লিন। কিন্তু নারাইনের এতে কিছু যায় আসেনি। লিন ফেরার পরে তিন ওভারে তাই ঝড় চলল চাহাল ও ওয়াশিংটন সুন্দরদের ওপর দিয়ে।

৫ ছক্কা ও ৪ চারে পঞ্চম ওভারেই ফিফটি পেয়ে গেলেন। গত মৌসুমে এই বেঙ্গালুরুর বিপক্ষেই ১৫ বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন। আজ অবশ্য ফিফটি ছুঁতে ১৭ বল লেগেছে তাঁর। আইপিএল ইতিহাসের চতুর্থ দ্রুততম। এ রেকর্ডে অবশ্য তাঁর সঙ্গী আরও চারজন।

নারাইন ঝড়টা থামল ইনিংসের ষষ্ঠ ওভারে। মাত্রই বোলিংয়ে আসা উমেশ যাদবের নিচু ফুলটস বলকে স্টাম্পে টেনে আনলেন নারাইন। ১৯ বলে ঠিক পঞ্চাশেই থামলেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার। দলের রান তখনই ৬৫। নারাইনের একটু পরে রবিন উথাপ্পাকেও ফিরতে হলো। যাদবের পেস ও বাউন্স সামলাতে না পেরে ক্যাচ দিয়েছেন উথাপ্পা।

তবু কলকাতাকে আটকাতে পারেনি বেঙ্গালুরু। নারাইনের এনে দেওয়া ঝড় যে অনেক এগিয়ে দিয়েছে নাইট রাইডার্সদের। নিতিশ রানা (২৫ বলে ৩৪) ও অধিনায়ক দিনেশ কার্তিক (২৯ বলে ৩৫*) ঠিকই ঠান্ডা মাথায় নিজেদের কাজটা করেছেন।

এর আগে ২৭ বলে ৪৩ রান করে ব্রেন্ডন ম্যাককালাম দারুণ শুরু এনে দিয়েছিলেন বেঙ্গালুরুকে। ৫ ছক্কায় ২৩ বলে ৪৪ রান করে রানটা দুই শর দিকে নিয়ে যাচ্ছিলেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু বিরাট কোহলির স্বভাববিরুদ্ধ ৩৩ বলে ৩১ রান অনেকটাই পিছিয়ে দিয়েছে তাঁর দলকে। শেষ দিকে মনদীপ সিংয়ের ১৮ বলে ৩৭ রানেই লড়াকু ১৭৬ রানের স্কোর পেয়েছিল বেঙ্গালুরু। কিন্তু নারাইন-ঝড়ে সেটা মামুলি হয়ে গেল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে