,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৩

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  পুলিশের বিশেষ সাড়াঁঁশি অভিযানে  নারীসহ ২৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত চলা এই  অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সেলিম, হারুনুর রশিদ (৫৮), আবুল খায়ের (৪০), আলম (৪০), মনির হোসেন (৩৭), মনির (৩৫), তাজুল ইসলাম (৫০), কাউছার মিয়া (৪২), বাছির, ইলিয়াছ, মোসলেম মিয়া, আব্দুল কুদ্দুছ (৩৬), জজ মিয়া (৫৫), খালেক (৩০), রুবেল (৩০), রাসেল মিয়া (২১), সেলিম (৪২), সোহাগ সরকার (৩৯), মো. মিন্টু মিয়া (৫৬), নুরুন্নবী আজমল (৫১), লম্বা জাকির, শাহেদা বেগম (৫৫) ও আবেদা বেগম প্রমুখ।
কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম জানান,  জেলা পুলিশের ২৬১ জন সদস্য নিয়ে ২৬টি দল গঠন করে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২ কেজি গাঁজা ও ২২৪ পিস ইয়াবাসহ ২৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ৭টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা এলাকার তালিকাভুক্ত  চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদকের  বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে