,

ভক্তদের ভালোবাসায় আপ্লুত রোনালদো

18bd0b32d23bf5bcefd6116f292f26b9-1276_1সুরঞ্জনাকে ফেরাতে কবির সে কী আকুতি। গায়কের গানের পরতে পরতে আকুলতা ঝরেছে নীলাঞ্জনাকে ফেরাতে। নিজের ভালোবাসার মানুষটি যখন চলে যায়, যখন তার শূন্যতা অক্টোপাসের মতো ঘিরে ধরে চারদিক থেকে, হাহাকার আর ফিরে আসার প্রার্থনা ছাড়া কীইবা করার থাকে! দলের ভীষণই দুঃসময়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে ফেরাতে এখন এমনই আকুলতা ঝরছে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের মনে। এর মধ্যে একজন তো রীতিমতো আকাশবার্তাও দিয়েছেন! রোনালদো মাঠে খেলার সময় আকাশ দিয়ে উড়ে গেছে ছোট্ট উড়োজাহাজ। সেই উড়োজাহাজের পেছনে লাগানো ব্যানারে লেখা ছিল: ‘ঘরে ফেরো রোনালদো, ইউনাইটেড ধুঁকছে।’
লা লিগার গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের দিন এস্তাদিও এল মাদ্রিগালের ওপর দিয়ে এই বিমান ওড়ানো হয়। ম্যাচে মনোযোগ ছিল বলে রোনালদো আদৌ ব্যানারটি দেখেছেন কি না, বলা মুশকিল। তবে খবরটি ঠিকই কানে পৌঁছে গেছে তাঁর। আর ভক্তদের এমন ভালোবাসায় রোনালদো রীতিমতো আপ্লুত। এই আবেগ ছুঁয়ে গেছে তাঁরও হৃদয়। তিনি নিজেও কদিন আগে বলেছিলেন, আবারও ম্যানচেস্টারে ফিরবেন। এ নিয়ে কত গুঞ্জন! তবে পরে এর ব্যাখ্যা দিয়েছেন। রোনালদো সেই কথা বললেন আবারও। ইউনাইটেডে আপাতত ফেরা হচ্ছে না তাঁর।
‘সব সময়ই বলি, ম্যানচেস্টার আমার ঘর। কিন্তু মাদ্রিদে আমি বেশ ভালো আছি। ইউনাইটেড সমর্থকেরা আমাকে যে ভালোবাসা উপহার দিচ্ছেন, তাতে আমি উচ্ছ্বসিত। এর মানে, আমি নিশ্চয়ই তাঁদের মনে রাখার মতো কিছু স্মৃতি উপহার দিয়ে এসেছি’—বলেছেন রোনালদো।
অবশ্য এই নভেম্বরেই ওল্ড ট্র্যাফোর্ডে ফিরবেন তিনি। সেটাও মাত্র একটা ম্যাচ খেলার জন্য। ১০ নভেম্বর লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে এই মাঠে প্রীতিম্যাচ আছে রোনালদোর পর্তুগালের।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর