,

সিরিজে ফেরার লড়াই আজ

যে মাঠে দ্বিতীয় চারদিনের ম্যাচে ১১৮ রানে জয়ের রেশ কাটেনি সেই ফতুল্লায় জিম্বাবুয়ে ‘এ’ দলের কাছে হার দিয়ে শুরু হয়েছে ওয়ানডে সিরিজ। আজ দ্বিতীয় ম্যাচ জিততে না পারলে ওয়ানডে সিরিজটাই খোয়াতে হবে চারদিনের ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ ‘এ’ দলকে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মার্শাল আইয়ুবের দল অবশ্য এই ম্যাচ জিতে সিরিজে ফেরার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। ১৪ জনের দলে পরিবর্তনও এসেছে একটি। ওপেনার শাহরিয়ার নাফিসের জায়গায় সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম। তবে মূল একাদশে কে কে খেলবেন তা নির্ধারণের দায়িত্ব টিম ম্যানেজমেন্টের।

প্রথম ওয়ানডেতে ১৭ রানে হারের পেছনে কারণগুলো ধরতে পেরেছেন মার্শাল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে সেই ভুল শুধরে নেয়ার প্রত্যয় বেরোল বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের কণ্ঠে, ‘যে কোনো মূল্যে জয় নিশ্চিত করতে চাই। আমাদের কিছু ভুলের কারণে প্রথম ম্যাচে হেরেছি। ছোটখাট সেই ভুলগুলো দ্বিতীয় ম্যাচে আর করতে চাই না। আসলে ওই ম্যাচে আমরা রানটা একটু বেশিই দিয়ে দিয়েছিলাম’। স্বাগতিক বোলারদের সেই ব্যর্থতার পুরো সবিধা নিয়েছেন রেগিস চাকাভা। ১৩২ রানের ইনিংসে জিম্বাবুয়ের এই ওপেনারই গড়ে দেন ব্যবধান। চাকাভাকে নিয়ে আলাদা পরিকল্পনা করেই আজ নামতে হচ্ছে মার্শাল আইয়ুবকে, ‘ও ভালো খেলোয়াড়। প্রথম ম্যাচে অবশ্য বেশ কয়েকবার ‘‘জীবন’’ পেয়েছিল। তাই এত বড় স্কোর গড়তে পেরেছে। আশা করি দ্বিতীয় ম্যাচে ওকে আগেভাগেই ফেরাতে পারব’।

প্রথম ম্যাচের একাদশ নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হল মার্শালকে। চারদিনের ম্যাচের সিরিজে সর্বোচ্চ ২১ উইকেট নিয়েছেন যে স্পিনার সেই সাকলাইন সজিবকে বসিয়ে রাখা হয় প্রথম ওয়ানডেতে। এর একটা কারণ ব্যাখ্যা করেছেন ‘এ’ দলের অধিনায়ক, ‘হ্যাঁ, ও ভালো খেলেছে। তবে এটা তো আসলে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। হয়তো ওকে টেস্ট ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়েছে, তাই ওয়ানডেতে সুযোগ পায়নি’। তাহলে ওয়ানডে দলে রাখার কারণ কি? এর জবাব হয়তো মার্শালের নিজেরও জানা নেই। স্পেশালিস্ট স্পিনার হিসেবে ওই ম্যাচে খেলা ইলিয়াস সানি বল হাতে ছিলেন উইকেটশূন্য। যদিও ব্যাটিংয়ে ৪২ রানের ঝড়ো ইনিংসে তা কিছুটা হলেও পুষিয়ে দিয়েছেন। আরেক স্পিনার, লিস্ট ‘এ’ ম্যাচে অভিষিক্ত জুবায়ের হোসেন নেন ২ উইকেট।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর