বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পন্নির সেলভাম

74771_jaya-sopothভারতের নামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জয়ললিতার ঘনিষ্ঠজন পন্নির সেলভাম। আজ সোমবার দুপুরে শপথ নেন তিনি। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের দায়ে ব্যাঙ্গালুরুর একটি আদালত শনিবার সাবেক মুখ্যমন্ত্রী ও এআইএডিএমকের প্রধান জয়ললিতাকে কারাদণ্ড দেয়ার দুই দিন পর শপথ নিলেন পন্নি সেলভাম। 

গতকাল এআইএডিএমকের রাজ্যসভার সদস্যরা তাকে জয়ললিতার উত্তরসূরি হিসেবে নির্বাচিত করে। 

গর্ভনর কে রোসাইয়াহ পন্নির সেলভামকে শপথ বাক্য পাঠ করান। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন পন্নির সেলভাসহ মন্ত্রিসভার সদস্যরা।

এ জাতীয় আরও খবর