,

এশিয়ান গেমসেও ক্ষত

photo-copy1-730x526শেষ অবধি তর্ক-বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারেনি ১৭তম এশিয়ান গেমস। আয়োজকরা যতোই পরিপাটি ও বিতর্কমুক্ত একটি আসর আয়োজন করার চেষ্টা করুক না কেন, সময়ের পরিক্রমায় ক্ষত সৃষ্টি হয়েছে ইনচন এশিয়ান গেমসেও। ডোপিং কেলেঙ্কারির পর মুসলিম প্রমীলা ক্রীড়াবিদদের হিজাব পড়া নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে এবারের গেমসে। গতকাল বৃহস্পতিবার এই বিতর্কের রেশ ধরে আসর বর্জন করেছে কাতারের প্রমীলা বাস্কেটবল দল। বিষয়টি নিশ্চিত করেছেন কাতার ডেলিগেশনের প্রধান খালিদ আল-জাবির। গতকাল বিকেলে নেপাল প্রমীলা বাস্কেটবল দলের বিপক্ষে খেলার কথা কাতারের। হিজাব পড়ে ম্যাচ অংশ নেওয়ারে প্রস্তুতিতে ছিল কাতারের মেয়েরা। কিন্তু আয়োজকরা তাদের সাফ জানিয়ে দিয়েছে যে হিজাব পড়ে খেলতে নামা যাবে না; ম্যাচে অংশ নিতে চাইলে অবশ্যই হিজাব খুলতে হবে। কিন্তু হিজাব খুলতে কাতার দল অস্বীকৃতি জানালে সৃষ্টি হয়েছে বিতর্কের। শেষ অবধি আসর বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে কাতারের মেয়েরা। আল-জাবির জানিয়েছেন, ‘দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে আমাদের বাস্কেটবল দলের মেয়েরা।’ এদিকে ক্রমেই ইনচন এশিয়াডে বাড়ছে ডোপিং কেলেঙ্কারির ঘটনা। এবারের গেমসে প্রথম খেলোয়াড় হিসেবে ডোপ টেস্টে ফেল করেছেন তাজিকিস্তানের ফুটবলার খুরশেদ বেকনাজারোভ। ইতোমধ্যে আসর থেকে বহিস্কৃত হয়ে দেশে ফিরে গেছেন এই ২০ বছর বয়সী ফুটবলার। একই ঘটনায় দেশে ফেরার প্রস্তুতি নিতে হচ্ছে কম্বোডিয়ার সফট টেনিস খেলোয়াড় ওয়াই সোফানিকে। কম্বোডিয়ার এই টিনএজ প্রমীলা খেলোয়াড় ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। এদিকে গেমসের পুরুষ ফুটবল প্রতিযোগিতায় ম্যাচ ফিক্সিং করা হচ্ছে বলে গতকাল জোড় দাবি তুলেছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান। আন্তর্জাতিক ম্যাচে জুয়াড়িদের বিভিন্ন কর্মকা- নিয়ে গবষেণা করা এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন যে এশিয়ান গেমসে ম্যাচ ফিক্সিংয়ের বিস্তর প্রমাণ দেখতে পাচ্ছেন তারা

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর