রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিফোনে তারেক রহমানের বক্তব্য শুনলেন নেতারা

news-image

বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রুদ্ধদ্বার এই বৈঠক হয়।

বৈঠকে অংশ নেওয়া এক নেতা  বলেন, “লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বক্তব্য রাখেন।”

এক দশক ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক বিএনপির সম্মেলনেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক। এছাড়া বিভিন্ন সভায় টেলিফোনে তার বক্তব্য লাউড স্পিকারে শোনানোও হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় আদালত সাজার রায় দেওয়ার পর খালেদা জিয়া বন্দি হলে ভাইস চেয়ারম্যান তারেক রহমান পদাধিকার বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন।

তারেক নিজেও দুটি মামলায় কারাদণ্ডে দণ্ডিত এবং আরও কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। তার বক্তব্য বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞাও রয়েছে আদালতের।

বৃহস্পতিবারের বৈঠকে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের কর্মকৌশল কী হওয়া উচিৎ, তা নিয়ে পেশাজীবী নেতারা পরামর্শমূলক বক্তব্য রাখেন।

এদের মধ্যে ছিলেন অধ্যাপক সদরুল আমিন, আ ফ ম ইউসুফ হায়দার, সাহিদা রফিক, তাজমেরী এ ইসলাম, ফিরোজা খাতুন, আখতার হোসেন খান, সেলিম ভুঁইয়া, চিকিৎসক আবুল কায়েস ভুঁইয়া, সিরাজউদ্দিন আহমেদ, আবদুল মান্নান মিয়া, একেএম আজিজুল হক, আবদুল কুদ্দুস, ফরহাদ হালিম ডোনার, ফাওয়াজ হোসেন শুভ, জাহানারা বেগম, প্রকৌশলী আ ন হ আখতার হোসেইন, আবদুল হালিম, রিয়াজুল ইসলাম রিজু, কৃষিবিদ ইবরাহিম মিয়া, আনোয়ার উন নবী মজুমদার বাবলা, শামীমুর রহমান শামীম, সাংবাদিক শওকত মাহমুদ, রহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, বাকের হোসাইন, কণ্ঠশিল্পী মনির খান।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এজেডএম জাহিদ হোসেনের পরিচালনায় সভায় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও বৈঠকে ছিলেন।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার