দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

news-image

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। প্রোটিয়া বোলাররা যেখানে অনায়াসে ব্যাট করেছেন, সেখানে সফরকারী ব্যাটাররাও সংগ্রাম করেছেন। এরপর দুঃসংবাদ হয়ে আসে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা হবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, ডান কনুইয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসছেন ডানহাতি এই তারকা পেসার। এমনকি প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর আসন্ন সাদা বলের সিরিজের স্কোয়াডেও হাসান থাকবেন না।

চোট থেকে পুরোপুরি সেরে ওঠা এবং আসন্ন আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার জন্য নিজেকে প্রস্তুত করতে হাসানকে পর্যাপ্ত সময় দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তারা জানিয়েছে, এই বিরতি হাসানকে তার পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দেওয়ার এবং সম্ভাব্য সেরা ফিটনেস নিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার প্রয়োজনীয় সুযোগ করে দেবে।

আগামী ২৩ নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এরপর তারা আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে। সফরের শেষদিকে দু’দল তিনটি টি-টোয়েন্টিতে লড়বে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

প্রোটিয়ারা ইতোমধ্যে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে বিশ্রামে রাখা হয়েছে সিনিয়র বেশিরভাগ ক্রিকেটারকে। বাংলাদেশ এখনও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেনি।

এ জাতীয় আরও খবর

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো : আইজিপি

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

নবীনগরে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নবীনগরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডিবি পুলিশের হাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার