নবীনগরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুল ইসলাম মাসুদ, গোলাম হোসেন খান টিটু ও হেলাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, মো. দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন, জিয়াউর রহমান জিয়া ও আবুল কালাম আজাদ।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সভাপতি হাসিবুল হাদীস শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল বাশার ও সাংগঠনিক সম্পাদক মো. শুকুর খান কর্মসূচিতে অংশ নেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, এম আর মুজিব চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল ও সদস্যসচিব হাজী আবু কাউসার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম ও সদস্যসচিব মো. শাহ আলম বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জসিম উদ্দিন, তাঁতী দলের সভাপতি ইফতেখার খান মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হীরা এবং সদস্যসচিব আবদুল্লাহ আল উদয়।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।











