নবীনগরে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় নবীনগর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুল ইসলাম মাসুদ, গোলাম হোসেন খান টিটু ও হেলাল উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, মো. দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন, জিয়াউর রহমান জিয়া ও আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সভাপতি হাসিবুল হাদীস শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল বাশার ও সাংগঠনিক সম্পাদক মো. শুকুর খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, এম আর মুজিব চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল ও সদস্যসচিব হাজী আবু কাউসারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।











