নবীনগরে ডিবি পুলিশের হাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে নিজ গ্রামের মসজিদ থেকে বের হওয়ার পর উপজেলার আলমনগর এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমর ফারুকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এ ছাড়া তিনি নবীনগর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের পর তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো : আইজিপি

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

নবীনগরে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নবীনগরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ