বিএনপির করণীয় আ.লীগ ঠিক করে দিতে চায় : হাফিজ উদ্দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াইয়ের কারণেই খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কল্যাণপার্টির মানববন্ধনে হাফিজ উদ্দিন এ মন্তব্য করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধন করা হয়।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি বা ২০ দল কী করবে তা আওয়ামী লীগ ঠিক করে দিতে চায়। বিএনপি ভাঙবে কী ভাঙবে না-এটা আওয়ামী লীগ বলে দিচ্ছে। তাদের এত মাথা ব্যথা কেন? বিএনপি ভাঙা সম্ভব নয়। বিএনপি এখন ঐক্যবদ্ধ।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাদেক আহমেদ খান, আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ,ন্যাপ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন বলেন, দুই কোটি টাকা বর্তমানে ছয় কোটি টাকা হয়েছে। সব টাকা ব্যাংকে আছে। একটি টাকা খরচ হয় নাই। এর সঙ্গে খালেদা জিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। তারপরেও তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার একমাত্র অপরাধ তিনি জনগণের ভোটাধিকারের জন্য লড়াই করছেন। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন,‘খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। এর জন্য তাকে কারাগারে রাখা হয়েছে। কারণ, পাঁচটি আসনে নির্বাচন করে কখনও তিনি হেরে যাননি। তার জনপ্রিয়তার জন্য প্রতিপক্ষ আক্রোশে জেলে পাঠিয়েছে। কত নিষ্ঠুর প্রতিহিংসাপরায়ণ সরকার। একজন জয়েন্ট সেক্রেটারি জেলে গেলে তিনি সরাসরি ডিভিশন পান। আমাদের নেত্রী তিনি চার দিন অপেক্ষা করার পর ডিভিশন পেয়েছেন।’

দক্ষিণ ছাত্রদলের বিক্ষোভ : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি এ.এ জহির উদ্দিন তুহিনের মুক্তির দাবিতে মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এম এ গাফফারের নেতৃত্বে এই মিছিল হয়। মিছিলটি ইত্তেফাক মোড় থেকে মতিঝিল শাপলাচত্বরে গিয়ে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

সাভার-আশুলিয়ায় ৫০ পোশাক কারখানায় ছুটি

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি