বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ইউএনও র‌্যাব-১৪’র ভেজাল বিরোধী অভিযান

sarail pic-23.09মাহবুব খান বাবুল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাহী কর্মকর্তা ও র‌্যাব-১৪ এর একটি দল ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার বিকালে উপজেলার ইসলামাবাদ গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীর মসলার ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান হয়েছে। অভিযানকালে তারা মসলায় ভেজাল মেশানোর দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। র‌্যাব-১৪ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা য়ায়, ইসলামাবাদ গ্রামের মোহাম্মদ আলী (৫৫) তার নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে মসলা ভাঙ্গিয়ে সরাইল সহ দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করে আসছেন। তিনি মসলার পরিমান বৃদ্ধির উদ্যেশ্যে মরিচের সাথে ইটের গুড়া, হলুদের সাথে কাঠের গুড়া ও ধনিয়ার সাথে ধানের তোষ মিশিয়ে মেশিনের সাহায্যে গুড়া মসলা উৎপাদন করছেন। মোটা অংকের টাকা কামাইয়ের উদ্যেশ্যে তিনি এ অবৈধ কাজ করছেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোেহাম্মদ এমরান হোসেন ও র‌্যাব-১৪ এর অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকি সঙ্গীয় ফোর্স নিয়ে মোহাম্মদ আলীর মসলা উৎপাদনের কারখানায় অভিযান চালান। এ সময় তারা হাতে নাতে মসলায় ভেজাল মেশানো অবস্থায় ধরে ফেলেন। পরে ভ্রাম্যমান আদালত ভেজাল মেশানোর দায়ে মোহাম্মদ আলীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে ১১’শ ৭০ কেজি পঁচা খাবার অনুপযোগী শুকনো মরিচ ও দুই বস্তা ইটের গুড়া জব্দ করেন। প্রসঙ্গতঃ গত ২/৩ বছর পূর্বে মসলায় ভেজাল মেশানোর দায়ে মোহাম্মদ আলী ও তার ছেলেকে গ্রেপ্তার করেছিল পুলিশ ও র‌্যাব সদস্যরা। দুই মাস হাজত বাসের পর তারা জামিনে বেরিয়ে এসে আবার আগের ব্যবসা শুরু করেন। বিএসটিআই- এর সনদ পত্র ছাড়াই মোহাম্মদ আলী এ কারখানা পরিচালনা করে আসছেন। 

 

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে