মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা একাডেমি পুরস্কার

news-image

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭ ঘোষণা করা হয়েছে। এবারে মোট ১২ জনকে এ পুরস্কার দেয়া হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় পুরস্কারের জন্য তাদের মনোনীত করে বাংলা একাডেমি।

আজ শনিবার বিকালে সাড়ে ৪টায় ১০ বিভাগে পুরস্কারপ্রাপ্ত ১২ জনের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন, মোহাম্মদ সাদিক ও মারুফুল ইসলাম (কবিতা), মামুন হুসাইন (কথাসাহিত্য), মাহবুবুল হক (প্রবন্ধ), রফিকউল্লাহ খান (গবেষণা), আমিনুল ইসলাম ভুইয়া (অনুবাদ সাহিত্য), কামরুল হাসান ভূঁইয়া ও সুরমা জাহিদ (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য), শাকুর মজিদ (আত্মজীবনী/স্মৃতিকথা), মলয় ভৌমিক (নাটক), মোশতাক আহমেদ (বৈজ্ঞানিক কল্পকাহিনী) এবং ঝর্ণা দাশ পুরকায়স্থ (শিশুসাহিত্য)।

এ সময় অন্যদের মধ্যে একাডেমির পরিচালক শাহিদা খাতুন, একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ উপস্থিত ছিলেন।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত লেখক, গবেষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এ সাহিত্য পুরস্কার তুলে দেবেন। বিজয়ী প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন