শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা আয়োজনে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

fileপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বমানের খেলোয়াড় তৈরিসহ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে বৃহত্তর পরিসরে খেলাধুলা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা আয়োজনের মাধ্যমে দেশে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৪৩তম জাতীয় গ্রীষ্ম ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন। সফল প্রতিযোগিতা আয়োজনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের প্রতিযোগিতা মেধাবী খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে। যারা বিশ্ব রেকর্ড সৃষ্টিসহ একদিন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী থিম সঙ্গীত পরিবেশন করেন। এ সময় প্রচুরসংখ্যক স্কুল ও কলেজের শিক্ষার্থী দ্বারা গ্যালারি পূর্ণ ছিল। বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হয় তারা।

প্রধানমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে আরও বলেন, সরকার শিক্ষার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলা আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেছে। তিনি বলেন, সরকার তরুণ-তরুণীদের মানসিক

ও শারীরিক স্বাস্থ্য সুন্দরেরও

চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি স্কুল ও কলেজগুলোতে নিয়মিত এ

ধরনের প্রতিযোগিতা আয়োজনের ওপর জোর দেন। পরে

প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।