,

পরীক্ষা ‘ভালোই’ হয়েছে সোহাগের

sohag gaziদেশ থেকে কাউকে পাঠানো হয়নি সোহাগ গাজীর সঙ্গে। তাঁর মানসিক অবস্থা বিবেচনায় সেটা যে খুব ভালো কিছু হয়নি, পরে হয়তো অনুধাবন করতে পেরেছিল বিসিবি। তাই লন্ডনপ্রবাসী সাবেক ক্রিকেটার ও কোচ শহীদুল ইসলাম রতনকে অনুরোধ করা হয়েছিল কার্ডিফে সোহাগকে সঙ্গ দিতে।


বিসিবি ও মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক এই কোচ এখন লন্ডন ক্যাপিটাল কিডস ক্রিকেটের ডেভেলপমেন্ট ম্যানেজার। কাল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে জানা গেল, কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে সোহাগের পরীক্ষা, ‘পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল ম্যাচ বোলিং অ্যাকশনের যত কাছাকাছি সম্ভব বোলিং করা। যাতে ওরা ঠিকঠাক বুঝতে পারে। পরীক্ষা যিনি নিয়েছেন, তিনি বললেন সোহাগ ম্যাচ অ্যাকশনের খুব কাছাকাছিই ছিল। যেটা খুবই ইতিবাচক। তার পরও শেষ কথা বলে দেওয়া যায় না। তবে আশা করা যায় ভালো কিছুই হবে। সোহাগ ভালো করেছে, বেশ আত্মবিশ্বাসী পরীক্ষা দেওয়ার পর।’


নিয়ম অনুযায়ী দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল জানানোর কথা। তবে শহীদুল ইসলামকে ল্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ দিনের মধ্যে আইসিসির মাধ্যমে ফল পাঠানো হবে। এই সময়ে খেলা চালিয়ে যেতে সমস্যা নেই সোহাগের। যদিও সতর্কতার কারণে এশিয়ান গেমসের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই অফ স্পিনারকে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর