,

সাকিব-মোস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রূপি

news-image

সাত বছর পর সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্স। আর দ্বিতীয় বছরেই হায়দরাবাদ ছেড়ে দিয়েছে মোস্তাফিজকে। তাই একাদশ আসরে নিলামে উঠছে এই দুই তারকা। টাইগার এই দুই তারকার ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রূপি।

দুই কোটি রূপি ভিত্তি মূল্যের সর্বোচ্চ ক্যাটেগরিতে আছেন ১৩ জন ভারতীয়সহ মোট ৩৬ জন ক্রিকেটার। দ্বিতীয় ধাপের ক্রিকেটারদের ভিত্তিমূল্য দেড় কোটি রূপি। সাকিব-মোস্তাফিজরা আছেন তৃতীয় ধাপে।

আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের একাদশতম আসর। তার আগে আগামী ২৭ এবং ২৮ জানুয়ারি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের খেলোয়াড় নিলাম। ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার মিলিয়ে এবার ১১২২জন ক্রিকেটারকে রেজিস্ট্রেশন করা হয়েছে।

এই ১১২২ ক্রিকেটারের তালিকা ইতোমধ্যেই আইপিএলের আট ফ্যাঞ্চাইজির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার মোট ৮টি ফ্রাঞ্চাইজি অংশ নিচ্ছে। তিন বছর পর ফিরে এসেছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। নিলামের তালিকায় আগের ১০ আসরে আইপিএলে খেলা ২৮১ জন ক্রিকেটারের সঙ্গে রয়েছেন নতুন আরও ৮৩৮ জন ক্রিকেটার। ১১২২ ক্রিকেটারের মধ্যে ভারতের স্থানীয়ই রয়েছেন ৭৭৮ জন। আইসিসির সহযোগী দেশগুলো থেকে নেয়া হয়েছে মাত্র তিন ক্রিকেটারকে।

এদিকে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি নিলামে সাকিব-মোস্তাফিজ ছাড়াও তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজুকে নিলামে ডাকা হবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে