,

ফিলিপাইনে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দুই শতাধিক

news-image

ফিলিপাইনে মৌসুমী ঝড় তিমবিনের আঘাতের ফলে ভূমিধ্বস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই শতাধিক।

শনিবার (২৩ ডিসেম্বর) পুলিশ এবং দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ ঘটনায় আরো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। অধিকাংশ মানুষ শুক্রবার রাতে দুর্যোগের শিকার হন। হতাহতদের সবাই দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ের বাসিন্দা।

ফিলিপাইনের টুবোড শহরের এক কর্মকর্তা বলেন, একটি কৃষি প্রধান গ্রামে ভূমিধ্বস’র সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি আমরা। ওই এলাকার বৈদু্যুতিক ও টেলিযোগাযোগ লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রাথমিক উদ্ধার প্রচেষ্টায় জটিলতা সৃষ্টি হয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি সুলু সাগর থেকে উৎপন্ন হয়ে ৮০ কিলোমিটার বেগে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে যায়। দুপুরের মধ্যে ঝড়টি সাগর পার হয়ে সোমবারের মধ্যে ফিলিপাইনের সীমানা ছেড়ে যেতে পারে বলে জানিয়েছে তারা। পুলিশ ও কর্মকর্তাদের দেওয়া হিসাব অনুযায়ী, বন্যা ও ভূমিধ্বসে এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। স্কাই নিউজ, বিবিসি

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে