,

বিয়ের পিঁড়িতে বসছেন বিপাশা বসুও

Bipasaএকটা সময় বিপাশার প্রায় সমার্থক একটি নাম ছিলো জন আব্রাহাম। নদীর কূল ভাঙার মত সকাল-বিকাল বলিউড তারকাদের প্রেমের সম্পর্ক ভাঙলেও এই দু’জনের প্রেম ছিল ‘ইস্পাত কঠিন’। কোনো রকম লুকোছাপাহীন সেই মধুর প্রেম টিকে ছিল দীর্ঘ নয় বছর।

বড় প্রেম নাকি শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। জন আব্রাহাম আর বিপাশা বসুর দীর্ঘ দিনের প্রেম ভাঙনের পর তা-ই হল। একে অপরের কাছ থেকে সরে গেলেন যোজন-যোজন ব্যবধান দূরে।

নতুন বছরের শুরুতে জানা গেল বিয়ে করে ফেলেছেন জন আব্রাহাম। পাত্রী বছর দেড়েকের প্রেমিকা প্রিয়া রাঞ্চল।

সাবেক প্রেমিকের বিয়ের পর কী ভাবছেন বিপাশা?

ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে বিয়ে করতে যাচ্ছেন বিপাশা বসুও! পাত্র আব্রাহাম পরবর্তী প্রেমিক অভিনেতা হারমান বেওজা।

অবশ্য আব্রাহাম বিয়ে করেছেন বলে নয়, সিদ্ধান্তটি বিপাশা নিয়েছেন আরও আগে।

চলতি বছরের আগস্টে মুক্তি পাবে হারমান অভিনীত ‘ঢিশকিয়াও’। এরপরই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন হারমান-বিপাশা।

একই সূত্র মতে, বিপাশার বাবা এইচকে ও মা মমতা বসুর সঙ্গে হারমানের বাবা হ্যারি ও মা পাম্মির একাধিকবার সাক্ষাৎ হয়েছে। তারাও দু’জনের বিয়ে নিয়ে আলাপ আলোচনা করেছেন।

প্রসঙ্গত, বিপাশা-হারমানকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১২ সালের ডিসেম্বরে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর