,

ব্রাহ্মণবাড়িয়ায় এ কে খন্দকারের বিরুদ্ধে মামলা

A K Khandakar

আরাফাত আহমেদ : ‘১৯৭১ : ভেতরে বাইরে’ নামক মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক বই এর লেখক মুক্তিযুদ্ধের উপ-প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের করা হয়েছে।বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক যুগ্ম সচিব আশুগঞ্জের বাসিন্দা মুক্তিযোদ্ধা এম ইসহাক ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর এর শুনানির আদেশ দেন।

প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত মুক্তিযুদ্ধের ওপর লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বইটি নিয়ে জাতীয় সংসদেও তুমুল সমালোচনা হয়। বইটিতে তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন সরকারি দলের নেতারা। অনেকে বইটি বাজেয়াপ্ত এবং এ কে খন্দকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।


 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে