,

কন্যা সন্তান জন্ম দেয়ায়

childমানুষ কত নিষ্ঠুর হতে পারে এর একটি উদাহরণ এটি। কন্যা সন্তান জন্ম দেয়ায় তিন বছর ধরে স্ত্রীকে বাথরুমে আটকে রেখে নির্যাতন করেছে স্বামী ও তার বাড়ির লোকেরা। ঘটনাটি ভারতের বিহার রাজ্যের। রোববার রাতে ওই মহিলাকে উদ্ধার করেছে পুলিশ।

মহিলা পুলিশ স্টেশনের হাউজ অফিসার সীমা কুমারি জানান, ওই মহিলাকে উদ্ধারের সময় তার গায়ের পোশাক ছিল জীর্ণশীর্ণ। হাতের নখ ছিল অনেক বড় বড়। চুলগুলো ছিল উশকোখুশকো। অন্ধকারে থাকতে থাকতে আলোতে চু খুলতে পারছিলেন না তিনি।

তিনি জানান, ওই মহিলাকে জোর করে বাথরুমের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। নিজের সন্তানকে দেখতে দেয়া হতো না তাকে। নিয়মিত খাবারও দেয়া হতো না। মাঝে মাঝে দেয়া হতো বাসি খাবার। যৌতুক দিতে না পারা ও কন্যা সন্তানের জন্ম দেয়ার কারণেই তার ওপর এ নির্যাতন চালানো হয়।

দ্বারভাঙা জেলার অদ্রথড়ি থানার পাস্তান গ্রামের বাড়ি ওই মহিলার। ২০১০ সালে প্রভাত কুমার সিংয়ের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শুরু হয় অত্যাচার। যৌতুক দিতে না পারায় বাড়তে থাকে অত্যাচারের পরিমাণ। তার ওপর কন্যাসন্তানের জন্ম দেয়ায় তা চরমে পৌঁছায়। নিজের মা-বাবার সঙ্গেও দেখা করতে দেয়া হতো না তাকে। এক পর্যায়ে তার বাবা শ্যাম সুন্দর সিং থানায় অভিযোগ করলে এ ঘটনা প্রকাশিত হয়। অতঃপর পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর