,

কোহলি-আনুশকা শর্মা তাহলে একত্রেই থাকবেন!

Birat-Kohli-Home-500x350বিরাট কোহলি-আনুশকা শর্মা বিষয়ে সমালোচনাকে আমলে নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বরং এই দু’জনের একত্রে টিম হোটেলে অবস্থান করার বিষয়ে বিসিসিআই নেপথ্য সমর্থনই জানিয়েছে। অন্যদিকে, সমালোচনার জবাব দিতেই হয়তো শুক্রবার কাউন্টি দল মিডলসেক্সের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন কোহলি। সবাইকে যেন বুঝিয়ে দিয়েছেন আনুশকার সংস্পর্শে তার ব্যাটিং শক্তির ধার কমেনি; ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজে যা ঘটেছে তা কেবলই ক্ষণিকের দুঃসময়!

বেশ কিছুদিন ধরেই মাঠে খেলতে পারছেন না বিরাট কোহলি; ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রান পাচ্ছেন না একাবারেই। এই ব্যর্থতার জের পড়েছে তার ব্যক্তিগত জীবনে। মাঠে কোহলির ব্যাটিং ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছে ভারতীয় অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে তার প্রেমের সম্পর্ককে। ইংল্যান্ডের কাছে টেস্টে সিরিজে শোচনীয়ভাবে হেরেছে ভারত। এর জেড় ধরে সিরিজ চলাকালে কোহলি-আনুশকার একত্রে টিম হোটেলে থাকার বিষয়টি নিয়েও শুরু হয়েছে তুমুল হৈচৈ, চলছে বিস্তর সমালোচনা।

বলা হচ্ছে, ‘আনুশকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ব্যাটিংয়ে মনোযোগ হারিয়েছেন কোহলি। বিশেষ করে চলমান ইংল্যান্ড সফরে আনুশকা কোহলির সঙ্গে থাকায় সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ফ্লপ করেছেন কোহলি। ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের আগে তাই কোহলির ধারে কাছে ভিড়তে দেওয়া উচিত নয় আনুশকাকে।’ তবে যতোই সমালোচনা বা হট্টোগোল হোক না কেন, কোহলি ও আনুশকাকে আপাতত পৃথক করা যাচ্ছে না। ইংল্যান্ডে আগামী কয়েকটি দিন একত্রেই থাকবেন তারা। খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোহলি-আনুশকার একত্রে থাকার বিষয়ে সমর্থন যোগাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তা মেইল টুডেকে এমন তথ্য জানিয়েছেন।

সিরিজ চলাকালে কোহলি-আনুশকার একত্রে থাকার বিষয়ে মোটেও সম্মতি নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের। কিন্তু বিসিসিআই’র শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, ‘এতে কোনো সমস্যা নেই। কারণ অচিরেই বিয়ে করতে যাচ্ছেন এই জুটি। সুতরাং সিরিজ চলাকালে টিম হোটেলে একত্রে তারা থাকতেই পারে।’

‘বিষয়টি মিডিয়ায় জানাজানি হলে কি হবে?’ ,টিম ম্যানজেমেন্টের এমন প্রশ্নের উত্তরে বিসিসিআই বলেছে, ‘মিডিয়াকে কিভাবে সামলাতে হয় তা কোহলি ভালই জানেন। এটা তার ওপরেই ছেড়ে দেওয়া হোক।’

বিসিসিআইর এক কর্মকর্তার মতে, ‘যদি কোহলি-আনুশকা স্বামী-স্ত্রী হতেন তাহলে তাদের একত্রে থাকার বিষয়ে কোনো প্রশ্নই ওঠতো না। কিন্তু ভারতীয়রা একটু রক্ষণশীল বলেই বিয়ের আগে তাদের একত্রে টিম হোটেলে থাকা নিয়ে প্রশ্ন ওঠেছে। আর কোহিল ব্যাটে রান পাচ্ছেন না বলেই বিষয়টি নিয়ে খামোখা হৈচৈ সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে এটা কোনো সমস্যা নয়। কারণ অচিরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন কোহলি ও আনুশকা। আর আনুশকার উপস্থিতির কারণে কোহলি খারাপ ব্যাটিং করছেন এটাও ঠিক নয়। একজন ব্যাটসম্যান সব সময় ফর্মে থাকবেন এমনটা আশা করাও ঠিক নয়।’ যদিও এই বক্তব্যের বিরোধীতা করেছেন অনেকেই। এমনকি কোহলির পরিবারের সদস্যরাও বিষয়টি মেনে নিতে পারছেন না।

মূল কথা হচ্ছে, যে যাই বলুক না কেন কোহলি-আনুশকার একত্রে থাকার বিষয়ে কোনো আপত্তি নেই বিসিসিআইর। আগামী ক’টি দিন ইংল্যান্ডে তাই এই জুটিকে একত্রে দেখলেও অবাক হওয়ার কিছু নেই।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ