সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার আপিল আবেদনের আদেশ সোমবার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালত পরিবর্তন চেয়ে আনা আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের দেয়া আদেশের বিষয়ে আপিল আবেদনের শুনানি রবিবার শেষ হয়েছে।

সোমবার বিষয়টির ওপর আদেশের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

উল্লেখ্য, গত ২০ আগস্ট ওই আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন দাখিল করেন বেগম খালেদা জিয়া।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করা হয়। ঢাকার একটি আদালতে এ মামলার বিচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাজধানীর বকশিবাজারে উমেষ দত্ত রোডে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে এ মামলায় গত ২ নভেম্বর তৃতীয় দিনের মতো আত্মপক্ষ সমর্থন বক্তব্য পেশ করেন বেগম খালেদা জিয়া। এর আগে গত ১৯ অক্টোবর ও ২৬ অক্টোবর আত্মপক্ষ সমর্থনে বক্তব্য পেশ করেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা