সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু হলে নির্বাচনে আসবে না আ. লীগ : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আওয়ামী লীগ তাতে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় গয়েশ্বর এ মন্তব্য করেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হাসান মিন্টুর মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে দেওয়া বক্তব্যে বিএনপির বর্ষীয়ান এই নেতা বলেন, ‘নির্বাচনে আদৌ যাব না, তা নয়। নির্বাচনে যাওয়ার জন্য যা যা অন্তরায় আছে, সেসব সমস্যার মূলোৎপাটিত করে অর্থাৎ, নিরসন করেই আমরা নির্বাচনে যাব। বাংলাদেশে পরবর্তী নির্বাচন অবাধ, সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখা দিলে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করবে। কারণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ আসবে না।’

‘‘বিএনপি এখন শেখ হাসিনার জন্য গলার কাঁটা। ’১৪ সালে যে কারণে আমরা নির্বাচনে যাই নাই, সেই কারণ বলবৎ রেখে আমরা নির্বাচনে যেতে পারি না। সুতরাং যেই কারণে যাই নাই, সেই কারণগুলোকে মোকাবেলা করে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেই আমরা নির্বাচনে যাব। তবুও শেখ হাসিনার অধীনে নয়।’’

বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন তো হবেই, বিএনপি নির্বাচনে বিশ্বাস করে। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না বলেই ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সংসদে ঢুকে ৫ মিনিটের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে সকল রাজনৈতিক দল বিলুপ্ত করলেন।’

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সম্মিলিত ছাত্র ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা