জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করবে আশুগঞ্জে হোটেল রাজমনিতে-এরশাদ

arshar asugonjমন্ত্রিপরিষদ থেকে জাতীয় পার্টির সদস্যদের পদত্যাগের আলোচনা চলছে’ বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
ঢাকা থেকে সড়ক পথে হবিগঞ্জ যাওয়ার সময় রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হোটেল রাজমনিতে যাত্রাবিরতিকালে স্থানীয় ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির পালে হাওয়া লেগেছে। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে।’
‘সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন উজ্জীবিত’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখন থেকে জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করবে।’
দলটির ভাইস প্রেসিডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) শাহ আলম বকাউল, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. জহিরুল ইসলাম ও সদস্য সচিব মেরাজ সিকদারসহ অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ