,

ভারতের সিরিজ জয়ে

var_50037পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে টানা তৃতীয় জয় নিয়ে সিরিজ নিজেদের করে নিলো ভারত। চতুর্থ ওয়ানডেতে দুই ওপেনার অজিঙ্ক রাহানের ১০৬ ও শেখর ধাওয়ানের অপরাজিত ৯৭ রানের সৈজন্যে ১১৭ বল এবং ৯ উইকেটে হাতে রেখে জয়ের দেখা পায় ধোনির দল। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ৩-০ তে এগিয়ে থেকে সিরিজ জিতে নিলো সফরকারী ভারত।  

মঙ্গলবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কের এই সিদ্ধান্তটিকে সথার্থ প্রমাণ করতে শুরু থেকেই ভয়ঙ্কর রুপ ধারণ করেন ভারতের বোলাররা। মাত্র ২৩ রান তুলতেই প্রতিপক্ষের তিন জন ব্যাটস্যানকে সাজঘরে ফেরান তাঁরা। জো রুট ও মরগান শক্ত একটি জুটি গড়লেও বড় সংগ্রহ পায়নি ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৪৯ ওভার তিন বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২০৬ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।

দলের পক্ষে অলরাউন্ডার মঈন আলী ৫০ বল খেলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৭ রান করেন। এছাড়া জো রুট ৪৪ এবং মরগান ৩২ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল পেসার মোহাম্মদ সামি। ৭.৩ ওভার বল করে মাত্র ২৮ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তিনি। এছাড়া ভুবেনেশ্বও কুমার ও রবিন্দ্র জাদেযা দুটি করে উইকেট লাভ করেছেন।

এরপর ২০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩০ ওভার তিন বলেই জয়ের দেখা পায় ভারত। উদ্ভোধনী জুটিতেই জয়ের প্রায় কাছাকাছি চলে যায় সফরকারীরা। দ্ইু ওপেনার অজিঙ্ক রাহানে ও শেখর ধাওয়ান মিলে মাত্র ২৪.৪ ওভারেই তোলেন ১৮৩  রান।

ভারতের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন অজিঙ্ক রাহানে। ১০০ বল মোকাবিলা করে ১০ বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ১০৬ রান করেন তিনি। এছাড়া মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেন অপর ওপেনার শেখর ধাওয়ান। ৮১ বল খেলে ১১ বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ৯৭ রান করে অপরাজিত থাকনে ধাওয়ান।

ম্যাচ জিতানো ১০৬ রানের ইনিংসটি খেলার জন্য ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ভারতীয় ওপেনার অজিঙ্গ রাহানে।


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ