দ্বিতীয় টেস্টে নেই তামিম

news-image

স্পোর্টস ডেস্ক :বেনোনিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই বাঁ ঊরুতে চোটটা পেয়েছিলেন। সেই চোট নিয়েই পচেফস্ট্রুমে প্রথম টেস্টে খেলেছিলেন তামিম ইকবাল। তবে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের বাঁহাতি ওপেনার।

প্রথম টেস্টের পর স্ক্যানের রিপোর্টে দেখা গেছে, তামিমের চোটটা গ্রেড ওয়ান পর্যায়ের। সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে অন্তত চার সপ্তাহ সময় লাগে। তবে বাংলাদেশ দল আশা করছে, ওয়ানডে সিরিজের আগে ফিট হয়ে ফিরবেন তামিম। প্রথম ওয়ানডে ১৫ অক্টোবর।

তামিমের পরিবর্তে দ্বিতীয় টেস্টে ওপেন করবেন সৌম্য সরকার। চোটের কারণে তিনি প্রথম টেস্টে খেলতে পারেননি। তামিমের চোটে শুক্রবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের একাদশে ইমরুল কায়েসের জায়গাটাও নিশ্চিত হয়ে গেল। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টেও নিজেকে মেলে ধরতে পারেননি ইমরুল। দুই ইনিংস মিলিয়ে করেন মাত্র ৩৯ রান।

এমনিতেই সাকিব আল হাসানকে ছাড়াই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এখন তামিম দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে পড়ায় বড় ধাক্কাই খেল প্রথম টেস্টে ৩৩৩ রানে হারা বাংলাদেশ দল। গত চার বছরে এই প্রথম সাকিব-তামিমকে ছাড়া কোনো টেস্ট খেলবে বাংলাদেশ। সবশেষ ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে গল টেস্টে এই দুজন ছিলেন না দলে।

এ জাতীয় আরও খবর

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

সাভার-আশুলিয়ায় ৫০ পোশাক কারখানায় ছুটি

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি