আবারও ইনজুরিতে বেল

news-image

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে রিয়ালের হয়ে খুব বেশি ম্যাচে মাঠে নামা হয়নি বেলের। তবে চলতি মৌসুমে শুরু থেকেই রিয়ালের জার্সিতে ফিরেছিলেন মাঠে। তবে ফেরাটা খুব বেশি দিনের জন্য হল না। আবারও ইনজুরিতে পড়েছেন ওয়েলসের এই তারকা। এর ফলে আরও এক মাস মাঠের বাইরে থাকতে হবে গ্যারেথ বেলকে।

রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরিকে নিত্য সঙ্গী করে নিয়েছেন বেল। এ পর্যন্ত ১৩তম বারের মত ইনজুরিতে পড়লেন এই ওয়েলস তারকা।

গত মৌসুমে গোড়ালীর ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের ৬০ ম্যাচের ২৮টিতেই ছিলেন না সাবেক টটেনহ্যাম হটস্পারের এই তারকা ফুটবলার। তবে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই ১১ ম্যাচে মাঠে ছিলেন।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে স্পেনের রাজধানীর এই ক্লাবটিতে যোগদানের পর থেকে মোট ২৫০ দিন মাঠের বাইরে ছিটকে পড়েন বেল। আরও এক মাসের জন্য ইনজুরিতে পড়া বেলের এই সংখ্যাটা দাঁড়াবে অন্তত তিন’শ দিনে।

এ জাতীয় আরও খবর

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

সাভার-আশুলিয়ায় ৫০ পোশাক কারখানায় ছুটি

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি