দ্বিতীয় টেস্টে অনিশ্চিত তামিম

news-image

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর এবার মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তামিম ইকবালের ইনজুরি। একমাত্র প্রস্তুতি ম্যাচে বাঁ পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ হয় তামিমের।
প্রথম টেস্টের ফিল্ডিংয়ের সময় আবারও সেখানেই ব্যথা পান দেশসেরা এই ওপেনার। আর এতে এখন পর্যন্ত যে খবর তাতে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তামিমের।

পচেফস্ট্রুম টেস্ট শেষে তামিমকে স্থানীয় ডাক্তার দেখানো হয়। তারা চার সপ্তাহের বিশ্রামের কথা বলেছেন বলে জানা গেছে। আর সেটা যদি মানা হয় তাহলে দ্বিতীয় টেস্ট তো বটেই ওয়ানডে সিরিজও মিস করতে পারেন টাইগার এই ড্যাশিং ওপেনার।

যদিও বাংলাদেশ দলের ফিজিওর সঙ্গে কথা বলার পর টিম ম্যানেজমেন্ট মনে করছে ১০/১২ দিন ভালো মতো বিশ্রাম নিলে হয়তো ওয়ানডে সিরিজটা খেলতে পারবেন তামিম।

এ জাতীয় আরও খবর

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

সাভার-আশুলিয়ায় ৫০ পোশাক কারখানায় ছুটি

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি