হঠাৎ আলোচনায় মেসি-নেইমারদের সেই কোচ!

news-image

স্পোর্টস ডেস্ক :গত সপ্তাহেই কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। এটা এখন অতীত। এই মুহূর্তে ফুটবল প্রেমীদের প্রশ্ন হচ্ছে-কে হবেন জামার্ন জায়ান্টদের পরবর্তী কোচ?

তার উত্তর অবশ্য সময়ের হাতে। তবে এই প্রশ্নে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মেসি-নেইমারদেরই সাবেক কোচ লুইস এনরিক। হ্যাঁ, বিভিন্ন গণমাধ্যমের খবরে এমনটাই প্রকাশিত হচ্ছে। সাবেক বার্সেলোনার কোচের সঙ্গে নাকি ইতোমধ্যেই যোগাযোগ করেছে জার্মান বুন্দেস লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
শুধু তাই নয়, সবকিছু ঠিক থাকলে আজ বুধবার নাকি লুইস এনরিকের সঙ্গে আলোচনায় বসবে বায়ার্ন। আর এর পেছনে ভূমিকা রাখছেন পেপ গার্দিওলা। সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সফল এই কোচ।
স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনার কোচ হিসেবে যোগ দিয়ে প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের স্বাদ পান লুইস এনরিক। ন্যু ক্যাম্প ছাড়ার আগের তিন বছরে কাতালান ক্লাবটিকে নয়টি শিরোপা উপহার দিয়ে যান তিনি। শুধু পারফরম্যান্স নয় দৃঢ় ব্যক্তিত্বের জন্যও এনরিকের আলাদা সুনাম রয়েছে।

এ জাতীয় আরও খবর

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

সাভার-আশুলিয়ায় ৫০ পোশাক কারখানায় ছুটি

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি