দ্বিতীয় টেস্টে তামিমের খেলা অনিশ্চিত

news-image

স্পোর্টস ডেস্ক :ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তামিম ইকবালের।দক্ষিণ আফ্রিকা সফরে আমন্ত্রিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচেই বাঁ পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ হয় তামিম ইকবালের। এ চোট নিয়েও প্রথম টেস্টে মাঠে নেমেছিলেন দেশসেরা এই ওপেনার। তবে ম্যাচে ফিল্ডিং করার সময় আবার সেখানেই ব্যথা পান এই বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

ম্যাচ শেষে পচেফস্ট্রুমে স্থানীয় ডাক্তার দেখানো হয় তামিমকে। ডাক্তার বলেন এ রকম চোটের ক্ষেত্রে চার সপ্তাহের বিশ্রামের কথা। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্ট তো বটেই ওয়ানডে সিরিজও খেলতে পারবেন না তামিম। তবে বাংলাদেশ দলের ফিজিওর সঙ্গে কথা বলার পর টিম ম্যানেজমেন্ট মনে করছে, ১০ থেকে ১২ দিন ভালোমত বিশ্রাম নিলে হয়তো ওয়ানডে সিরিজটা তামিম খেলতে পারবেন।

এ জাতীয় আরও খবর

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

সাভার-আশুলিয়ায় ৫০ পোশাক কারখানায় ছুটি

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি