,

গোকর্ণঘাট সড়কটি সংস্কারে অভাবে যেন মরন ফাঁদ !

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক হল কালীবাড়ি-গোকর্ণ ঘাট সড়ক।কিন্তু দীর্ঘ দিন যাবৎত সংস্কারে অভাবে সড়কটি অনেকটাই নাজুক অবস্হায় পরিণত হয়েছে। বিশেষ করে সরকারপাড়া জামে মসজিদ থেকে শুরু করে পৈরতলা বাসষ্ট্যান্ড পর্যন্ত ছোট-বড় যে সব গর্তের সৃষ্টি হয়েছে তাতে এলাকাবাসির অভিযোগ এটি চলাচলের সড়ক নাকি মরণফাঁদ। সড়কটির বেশির ভাগ অংশে খানাখন্দ আর গর্তের সৃষ্টি হওয়ায় এ সড়ক দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী সহ নৌ ও লঞ্চ যোগে শহরে আসা নবীনগর-বাঞ্ছারামপুর ও ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম এলাকার লক্ষাধিক মানুষের ।ভুক্তভোগীরা বলেন, বছর দেড়েক পরপরই সড়কটি নাম মাত্র সংস্কার করা হলে ও দলীয় বিবেচনায় ঠিকাদারদের দ্বারা কাজ করানোর ফলে এই কাজে কারো তদারকি থাকে না । যার ফলে ঠিকাদাররা তাদের মনগড়া ভাবে কাজ করে বিল যায় –বাস্তবে কাজ শেষ হওয়ার কয়েকমাসের পার হতে না হতেই রাস্তাটি আগের অবস্থায় ফিরে আসে ।

গত ২/৩ মাসে ধরে সড়কটির অবস্থা খুবই বিপজ্জনক অবস্থায় এসে দাড়িয়েছে । কর্তৃপক্ষ জনবহুল সড়কটি সংস্কার না করায় এখন মরনফাঁদে পরিণত হয়েছে । সরেজমিনে দেখা গেছে, সড়কটির কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত যে কারণে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা ।এছাড়াও বৃষ্টি হলে সড়কের ছোট-বড় গর্ত গুলো পানিতে ভরে যায়, এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে । গত কদিন ধরে সড়কটি এখন জলাশয়ে রুপ নিয়েছে । ড্রেন এর ময়লা পানি আর বৃষ্টির জল মিশে একাকার হয়ে যাওয়ায় কোথায় গর্ত তা চালকরা আন্দাজ করতে না পারায় অহরহ দূরঘটনার শিকার হচ্ছে যাত্রি সাধারন । এলাকাবাসী দুর্ঘটনার জন্য সড়কের বেহাল দশাকে দায়ী করছেন। জনগুরুত্বপূর্ণ এই সড়কটির দ্রসংস্কারের দাবি ভুক্তভোগী মহলের ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে