শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে উপজেলার দেওড়া গ্রামকে মাদক মুক্ত গড়ার লক্ষ্যে ও মাদকের বিরোদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে।

এসো তরুণ খেলার মাঠে, নিও না মাদক হাতে’ মাদক বিরোধী এই শ্লোগানকে সামনে রেখে দেওড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। রবিবার বিকেলে দেওড়া কেন্দ্রীয় ঈদগা মাঠে মাদক বিরোধী যুবসমাজ আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে প্রবাসী একাদশ বনাম স্থানীয় একাদশ।

খেলায় প্রবাসী একাদশ ১১ মিনিটে গোল করে গিয়ে গেলে ২৩ মিনিটে স্থানীয় একাদশ গোল করে সমতা আনে। ১-১ গোলে শেষ হয় প্রথম আর্ধের খেলা। দ্বিতীয় আর্ধের ৪ মিনিট ও ৯ মিনিটে আরও দুই গোল করে স্থানীয় একাদশ ৩-১ গোলে এগিয়ে যায়। পরে ১৩ মিনিট ও ১৬ মিনিটে প্রবাসী একাদশ আরও দুইটি গোল করলে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।

বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক দর্শক টান টান উত্তেজনার খেলাটি উপভোগ করেন।

আয়োজকরা জানান, ব্রাহ্মণবাড়িয়াকে মাদক মুক্ত করতে পুলিশ সুপার মিজানুর রহমান যে উদ্দ্যোগ নিয়েছে তাকে স্বাগত জানিয়ে তাদের এই আয়োজন। দেওড়া গ্রামকে মাদক মুক্ত করতে আগামি দিনে এমন বিভিন্ন কর্মসূচী নেয়া হবে।

খেলায় প্রদান রেফারী ছিলেন সমীর শুক্ল দাস। সহকারী রেফারী ছিলেন ওয়াশিকুর রহমান নিপু ও মোঃ রাহিম মিয়া।