বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে দূর্গাপূজার উদ্বোধন করলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

news-image

আকতার হোসেন ভূঁইয়া , নাসিরনগর : গত মঙ্গলবার রাতে দেবীর অধিবাসের মধ্য দিয়ে হিন্দু ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড.এস এম মনির-উজ-জামান বিপিএম
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাসিরনগর উপজেলা সদরের দত্তবাড়িতে পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার),অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন,উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না ,জেলা পরিষদ সদস্য হাজ্বী ফারুকুজ্জামান ফারুক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হরিপদ পোদ্দার ।


উল্লেখ্য, এবছর নাসিরনগর উপজেলায় মোট ১৩৯টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে ।এর মধ্যে নাসিরনগর ইউনিয়নে ২৩টি,চাতলপাড় ইউনিয়নে ৬টি, ভলাকুট ইউনিয়নে ২৩টি, কুন্ডা ইউনিয়নে ১৫টি, গোয়ালনগর ইউনিয়নে ৭টি,বুড়িশ্বর ইউনিয়নে ১৬টি,ফান্দাউক ইউনিয়নে ১২টি,গুনিয়াউক ইউনিয়নে ৫টি,চাপরতলা ইউনিয়নে ৬টি,গোর্কণ ইউনিয়নে ১৩টি,পূর্বভাগ ইউনিয়নে ৫টি,হরিপুর ইউনিয়নে ৬টি ও ধরমন্ডল ইউনিয়নে ২টি ।