,

আশুগঞ্জে ৫বছরের শিশুকে ধর্ষণ ও ৬বছরের আরেক শিশুকে ধর্ষনের চেষ্টা : ধর্ষক গ্রেফতার

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫বছরের শিশুকে ধর্ষণ ও ৬বছরের আরেক শিশুকে ধর্ষনের চেষ্টা করেছে এক বখাটে। শনিবার রাতে স্থানীয় এলাকাবাসী ধর্ষক রাসেল মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাইশামা গ্রামের আবুল হোসেনের ছেলে। আশুগঞ্জ উপজেলা শহরের হাসপাতাল রোডে ভাড়া বাসা নিয়ে থাকতেন রাসেল। এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে রবিবার সকালে ধর্ষনের মামলা দায়ের করেছে। শিশু গুলোর পরিবারও একই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। ধর্ষনের ঘটনায় শিশু গুলোকে রাতেই জেলা সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শহরের পুরাতন হাসপাতাল রোডের পিছনে ভাড়া বাসায় বখাটে রাসেল মিয়া দুই শিশুকে নিয়ে খেলা পলোভন দেখিয়ে একটি ঘরে নিয়ে যায়। শিশুদের মধ্যে এক শিশুর বয়স ৬বছর ও অপরজনের বয়স ৫বছর। খেলার এক পর্যায়ে প্রথমে ছোট শিশুটিকে ধর্ষণ করে রাসেল। পরে বড় শিশুটিকেও ধর্ষনের চেষ্টার পর তার আত্বচিৎকারে স্বজনরা এগিয়ে আসলে রাসেল দ্রুত পালিয়ে যায়। শিশুটিকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শনিবার রাতে এলাকাবাসী রাসেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার জানান, শিশু গুলোকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে ছোট শিশুটিকে ধর্ষনের আলামত পাওয়া গেছে। এ ছাড়া বড় শিশুটিকে ধর্ষনের চেষ্টার আলামত পাওয়া গেছে। তবে এ ঘটনায় এক শিশুটির মা বাদী হয়েছে একটি ধর্ষণ মামলা দায়েরে করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে