,

আখাউড়ায় ইয়াবাসহ আটক ১

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫’শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ভৈরব-১৪ র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

আটক যুবক হলো, উপজেলার মনিয়ন্দ গ্রামের ময়নুল হকের পুত্র জুয়েল রানা (২১)। এ সময় তার কাছ থেকে ৫শ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাতে আখাউড়া পৌরশহরের নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল শুক্রবার রাত ৯ টার দিকে স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমা এর নেতৃত্বে দেব্রগামের নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে আটক করে।

আটককৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯ (খ) ধারা মোতাবেক বি-বাড়ীয়ার আখাউড়া থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে