,

সাংবাদিককে প্রকাশ্যে লাঞ্চিত

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর থেকে : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দৈনিক দিনকাল-এর উপজেলা প্রতিনিধি নবাব আগা মোহাম্মদ শামীমকে
শারীরিকভাবে লাঞ্চিত করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।সম্প্রতি মাদকের বিরুদ্ধে এই প্রতিনিধির করা মাদক সংশ্লিষ্ট সংবাদ প্রকাশ করায় এমন নেক্কারজনক ঘটনা ঘটায় বলে অভিযোগকারী জানায়।
খোজ নিয়ে জানা গেছে আজ ( শুক্রবার) প্রকাশ্যে দিনদুপরে ফরদাবাদের মাদক সম্রাট ছেদু ,ফুল মিয়া,হ্নদয়,মানিক গং প্রতিনিধির বাড়িতে যেয়ে শারীরিকভাবে লাঞ্চিত করার দু:সাহস দেখিয়েছে।
আজ দুপুর ১২টার দিকে শামীমকে মাদক নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য হুমকী দেয়।এরআগে সাংবাদিক শামীম তার পূর্বেকার কর্মস্থল দৈনিক সরেজমিনে ছেদু গং-এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন।এই বিষয়ে বাঞ্ছারামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিলেও-তা এখনো জিডি আকারে নখিভূক্ত করা হয়নি।
এদিকে,বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার দেব মূঠোফোনে জানান-‘সাংবাদিক শামীম আমাকে তাকে মারধোরের কথা জানিয়েছে।বিষয়টি আমি খতিয়ে দেখছি।ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি ফয়সল আহমেদ খান,সাধারন সম্পাদক মনিরুজ্জামান পামেন,প্রেসক্লাব সভাপতি সাব্বির আহমেদ সুবীর চিহ্নিত মাদক সম্রাট ছেদুকে অবিলম্বে গ্রেফতার করে সাংবাদিক লাঞ্চিত করার জন্য প্রশাসনকে অনুরোধ জানানো সহ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে