,

চীন ও ভারত সীমান্তে ফের উত্তেজনা

india chinaচীন ও ভারত সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য আকাশ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত। চীনা জেট বিমান, হেলিকপ্টার ও ড্রোনের (চালকবিহীন বিমান) মোকাবিলা করতেই এ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, সীমান্তে ছয়টি আকাশ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বিমান বাহিনী (আইএএফ)।

আকাশ ক্ষেপণাস্ত্র যে কোনও আবহাওয়ায় ২৫ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারত মনে করছে, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের মধ্য দিয়ে চীনের বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

শুক্রবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চীনের আসল উদ্দেশ্য নিয়ে ভারতের সন্দেহ ক্রমেই বাড়ছে। চীনা জঙ্গি বিমান, হেলিকপ্টার ও ড্রোনের অনুপ্রবেশ মোকাবিলায় এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।

কিছু দিন আগেই ভারত সরকার তেজপুর ও চাবু সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন করেছে।

চীনের সঙ্গে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি নামে পরিচিত ভারতের ৪ হাজার ৫৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর