,

আখাউড়ায় বহিরাগত কর্তৃক স্কুল শিক্ষার্থীকে মারধর

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেবগ্রাম মডেল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করেছে বহিরাগতরা। আহত ছাত্র হলো মো: সজিব। সে বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যয়নরত ও স্টুডেন্ট ক্যাবিনেট সভাপতি। আজ রবিবার সকালে  স্কুল গেটের সামনে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক সূত্রে জানা গেছে, সকালে শরীর চর্চা অনুষ্ঠানের সময় কিছু ছাত্র বাইরে দাঁড়িয়েছিল। এ সময় বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট সভাপতি মো: সজিব ওই ছাত্রদেরকে ডেকে আনতে যায়।

এ সময় জারাফ নামে ৭ম শ্রেণীর এক ছাত্র শরীর চর্চা অনুষ্ঠানে আসতে না চাইলে সজিব তাকে ধমক দিয়ে টেনে নিয়ে আসে। এতে ক্ষুব্ধ হয় জারাফ। এর কিচ্ছুক্ষণ পরই জারাফের পরিচিত বহিরাগত ৫/৬ জন ছেলে এসে সজিবের উপর হামলা চালিয়ে মারধর করে। পরে বিদ্যালয়ের ছাত্রদের চিৎকারে শিক্ষক ও ছাত্ররা এগিয়ে এলে বহিরাগত ছেলেরা চলে যায়।

স্কুল ছাত্র আরাফ বলেন, শরীর চর্চা না করে বাইরে দাঁড়িয়ে থাকায় জারাফকে থাপ্পর দেয় সজিব। এরপর জারাফ মোবাইল ফোনে খবর দিয়ে কয়েকজন ছেলে এসে সজিবকে মারধর করে। এসময় এক ছেলে হাতে ছুরি নিয়ে ছাত্রদের ভয় দেখায়।

আহত ছাত্র সবুজ মিয়া বলেন, শরীর চর্চা অনুষ্ঠানের সময় কিছু ছাত্র বাইরে দাঁড়িয়ে ছিল। স্যারের নির্দেশে আমি তাদেরকে ডেকে আনতে যাই। এসময় জারাফকে ধমক দেই। এর কিছুক্ষণ পরই ৫/৬জন ছেলে এসে আমাকে মারধর শুরু করে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, তিনি ছুটিতে আছেন। বিষয়টি সমাধানের জন্য আগামী মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে সভা ডাকা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে