,

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ ও পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

আজ রোববার  বেলা সাড়ে ১১টার দিকে শহরের লোকনাথ দিঘির ময়দান থেকে জেলা হেফাজতে ইসলামের উদ্যেগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে হেফাজত ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কয়েক হাজার মাদ্রাসা শিক্ষক-ছাত্র ও স্থানীয় জনতা অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাউতলি মোড়ের স্থানীয় সৌধ হিরন্ময় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে নির্বিচারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
জেলা হেফাজতে ইসলামের  সাধারন সম্পাদক মুফতি মোবারক উল্লাহর সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া হেফাজত ইসলামের সহ সভাপতি মাওলানা সাজিদুর রহমান, জেলা হেফাজতের উপদেষ্টা আল্লামা আশেক-ই-এলাহী ইব্রাহিমী, মাওলানা আবদুল হক, মাওলানা শামছুল হক প্রমুখ।

প্রতিবাদ সভায় ব্রাহ্মণবাড়িয়া হেফাজত ইসলামের সহ সভাপতি মাওলানা সাজিদুর রহমান কর্মসূচী ঘোষনা করেন।কর্মসুচীতে আগামী বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবং বৃহস্পতিবার সিলেট থেকে টেকনাফের উদ্দেশ্যে লংমার্চের কর্মসূচী ঘোষনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে