,

খুলনায় পাচারকালে তক্ষক উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : খুলনার দাকোপ উপজেলায় পাচারকালে একটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। তক্ষকটির বর্তমান বাজার মূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাটাখালী খেয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। সে সময় পাচারকারী সন্দেহে দুই জনকে আটকও করেছে কোস্টগার্ড।

আটককৃতরা হলেন- উপজেলার লাউডোব এলাকার জিল্লুর সানা (২৮) ও চয়ন ঘোষাল (২১)। কোস্টগার্ড কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার পশুর নদীর কাটাখালী খেয়াঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। সে সময় পাচারকালে একটি তক্ষকসহ দুই জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া তক্ষকটির বর্তমান বাজার মূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা। তক্ষকসহ আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে বন বিভাগের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে