সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে মোহসিন মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়। মৃত মোহসিন কুমিল্লার বুড়িচং উপজেলার শফিক মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় ছাদে থাকা ওই যুবক নামার চেষ্টা করে।

ট্রেনটি চলন্ত অবস্থায় থাকায় ভারসাম্য রক্ষা করতে না পেরে সে ট্রেনের নিচে পড়লে তার হাত কেটে যায়। লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা