,

আশুগঞ্জে দু’পর্ক্ষের সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ আহত ৩০

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’পর্ক্ষের সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে উপজেলার চরচারতলা এলাকার তিন রাস্তার মোড়ের পাশে এই সংঘর্ষ শুরু হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মেজবাহ উদ্দিন, উপ-পরিদর্শক(এসআই) মো. ইদ্রিস মিয়া ও ফোকাস বাংলার আশুগঞ্জ প্রতিনিধি লোকমান হোসেনসহ উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় আবারো সংঘর্ষের আশংকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, সকালে উপজেলার গোলচত্তর এলাকায় চরচারতলা এলাকার কেচকি বাড়ির রেজেক মিয়ার ছেলে আব্দুল খালেকের সাথে একই এলাকার লতিফ বাড়ির সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) সোহরাব মিয়ার ছেলে সজিব মিয়ার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়। এরই জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যাপক লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় দাঙ্গাবাজদের আঘাতে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মেজবাহ উদ্দিন, উপ-পরিদর্শক(এসআই) মো. ইদ্রিস মিয়া ও ফোকাস বাংলার আশুগঞ্জ প্রতিনিধি লোকমান হোসেন আহত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক টিয়ার শেল, রাবার বুলেট ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তি সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে