রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সকল ক্ষেত্রেই মরহুম আবদুস সামাদ এর অবদান স্মরনীয় হয়ে থাকবে- আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান
প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আব্দুস সামাদ এর তৃতীয় মৃত্যুবাষির্কী গতকাল বুধবার স্থানীয় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা নাগরিক কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তাগণ বলেন, মরহুম এডভোকেট আব্দুস সামাদ দেশ মাটি ও মানুষের জন্য সারাজীবন নিবেদিত ছিলেন । তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ। মানুষে মানুষে সম্প্রীতি সৌহার্দ স্থাপনে তিনি অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন যা নতুন প্রজন্মের কাছে অণুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সকল ক্ষেত্রেই মরহুম আবদুস সামাদ এর অবদান স্মরনীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ হাবিবুল্লাহ।
সাংগঠনিক সম্পাদক আল আমীন শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবি এডভোকেট একে সামসুদ্দিন টুনু, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সারোয়ার-ই আলম, সাধারণ সম্পাদক এডভোকেট সফিউল আলম লিটন, প্রবীণ আইনজীবি একে সামসুদ্দিন টুনু, এডভোকেট এম এ করিম, এডভোকেট সাদুল্লাহ মৃধা,এডভোকেট মিন্টু ভৌমিক,জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দের মধ্যে সহ সভাপতি আলহাজ্ব আবদুস সালাম, বীর মুক্তি আলহাজ্ব আবু হোরায়রাহ,আলহাজ্ব ইস্কান্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব,পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুর রউফ মোতাইদ,সাবেক জিএস আব্দুল খালেক বাবুল এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের পুত্র এহসানউল্লাহ মাসুদ প্রমুখ।
সভায় মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয় পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার মুহাদ্দেস মুফতি নোমান আল হাবিবী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াৎ করেন মাওলানা মোঃ সোলায়মান ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।











