সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের ৪ গুপ্তচর আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে মিয়ানমারের চার গুপ্তচরকে আটক করেছে ৩১ ব্যাটালিয়ন বিজিবির একটি দল। আটকরা হলো- মিয়ানমারের আমতলী গ্রামের মৃত নজির আহমদের ছেলে জাফর আলম (৪৫), মো. নুরে আলমের ছেলে আজমল হোসেন (৪০), ইউসুফ আলীর ছেলে মো. কালু মিয়া (৬০) ও বলীবাজার এলাকার তাজমন্নুর ছেলে আনোয়ার হোসেন (৪০)।

এর মধ্যে মঙ্গলবার রাতে ঘুমধুম থেকে তিনজন ও বুধবার বিকালে নাইক্ষ্যংছড়ি সদর থেকে একজনকে আটক করা হয়। আটককৃতরা একে অপরের সাথে যোগাযোগ থাকায় কৌশল অবলম্বনের মাধ্যমে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

জানা গেছে, সীমান্তের ফুলতলি ঢেকিবুনিয়া সীমান্তের ৪৮নং পিলারের কাছে সন্দেহজনক ঘুরাফিরা করার সময় এদের আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের অভ্যন্তরে বর্ডার গার্ড বিজিবির বিভিন্ন তথ্য মিয়ানমারের বিজিপির নিকট পাচার করতো বলে তথ্য প্রমাণ মিলেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ডের ৩১ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আযীম বলেন, ওই চার রোহিঙ্গা নাগরিক মিয়ানমারের পক্ষে গুপ্ত চরের কাজ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমাণ পাওয়া গেছে। তাই অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের বান্দরবানে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা