৫ দিন ধরে বাড়ির আঙ্গিনায় প্রবাসীর মরদেহ নিয়ে বসে আছে স্বজনরা : ঘটনাস্থল ব্রাক্ষনবাড়িয়ার টি ঘর গ্রাম
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : শেষ গোসল হয়েছে। খোঁড়া হয়েছে কবর। তার পর ও টানা ৫ দিন ধরে মরদেহ মাটির উপর। বাড়ি আঙ্গিনায় স্বজনরা মরদেহ নিয়ে বসে আছে। চাঞ্চল্যকর এ ঘটনা ব্রাহ্মনবাড়িয়ার সরাইলের টি ঘর গ্রামে। মালয়েশিয়ার মৃত্যুবরন কারী প্রবাসী সেলিম মিয়ার ৩ পুত্র ১ কন্যার জনক। মরদেহ পরিবহন খরচ মেটাতে না পারায় দাফন হয় নি হতভাগ্য সেলিম মিয়ার মরদেহ। তার স্ত্রী সালেহা বেগম জানান, স্বামী ৯ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছে। ৩১ আগষ্ট সেখানে তার মৃত্যু হয়। ৮ সেপ্টেম্বর মরদেহ গ্রামের বাড়িতে আসলে স্বজনরা লাশ দাফনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে। এ সময় মালয়েশিয়া থেকে তার প্রতিবেশী করম আলী মরদেহ দাফনের আগে বিদেশ থেকে মরদেহ পরিবহন খাতে খরচ হওয়া ৩ লক্ষ টাকা প্রদান করেতে বলে। স্থানীয় জনপ্রতিনিধির কাছে মুঠোফেনে টাকা পরিশোধের পর মরদেহ দাফন করতে বলে। এতে বিপাকে পরে প্রবাসীর পরিবার। তারা বাড়ির আঙ্গিনায় মরদেহ নিয়ে দাফনের প্রহর গুনছে। ইতোমধ্যে মরদেহের বিভিন্ন অংশে পচন ধরতে শুরু করেছে। শরীরে পোকা ধরেছে। প্রবাসী করম আলীর স্ত্রী আলেয়া বেগম মরদেহ আনতে ৩ লাখ টাকা খরচ হবার কথা স্বীকার করে। তবে মরদেহ দাফনে বাধা দেয়ার বিষয়টি অস্বীকার করেন।
মঙ্গলবার বিকালে মরদেহ দাফনের দাবীতে বিক্ষোভ করেছে স্থানীয়রা সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দাফন না হওয়ার বিষয়টি মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয় নি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান। জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, মরদেহ দাফন না করে আটকে রাখার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা হবে। মরদেহ অবমাননার ঘটনায় পুলিশ মামলা নেবে।











